মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪০৭৯) সঙ্গে গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION