রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী

‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৪০ পিএম
  • ১০ Time View
19

কালের খবর ডেক্সঃ

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ মশা আখ্যা দিয়েছেনে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও ঢাকা বিভাগের স্থানীয় সরকার পরিচালক মোঃ আজমুল হক । তিনি বলেন, “বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনে কামড়ায়, রাতেও কামড়ায়। শুধু পরিষ্কার পানিতে নয়, ময়লা পানিতেও ডেঙ্গু মশার উপস্থিতি দেখা যাচ্ছে।

তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়িঘর, অফিস-আদালতসহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজমুল হক। পরে বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অমল চন্দ্র পাল, সহকারী পরিচালক ডা. নিয়াজ মাহমুদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মাদ ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদসহ জেলা পরিষদ, জেলা প্রশাসন, গোপালগঞ্জ পৌরসভা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে এদিন অর্ধশতাধিক শ্রমিককে সঙ্গে নিয়ে প্রধান অতিথি মোঃ আজমুল হক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট এবং জেলা পরিষদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন,ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এরা দিনে-রাতে সবসময়ই কামড়ায়। তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজ নিজ অফিস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলার সর্বত্র ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির কার্যক্রম চালানো হবে। আগামী তিন মাস ধরে এ বিশেষ কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION