মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ

কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩.১২ পিএম
  • ৪৫ Time View
51

কোটালীপাড়া প্রতিনিধি:
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে পথসভায় মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়া বক্তব্য রাখেন।এ ছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা অবিলম্বে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টিকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION