শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে সোনার বাংলার আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন আরামবাগের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গোপালগঞ্জে এস.এম. মডেল স্কুলের ১৯৭৩ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থা ধ্বংসে দেশি-বিদেশি চক্রান্ত ছিল-এসএম জিলানী কোটালীপাড়ায় পুকুর থেকে মাদকাশক্ত যুবকের লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে বিপিএল ফুটবলের উদ্বোধনী ম্যাচে সিটি ক্লাবের দাপুটে জয় আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

আরামবাগের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৩২ পিএম
  • ১৮ Time View
21

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-১ গোলে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া চক্র।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক আরামবাগ ও বসুন্ধরা কিংস। খেলার ৩১ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রাখে আরামবাগ। তবে ৩২ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা। স্পট কিক থেকে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন নেপালী প্লেয়ার অঞ্জন বিস্তা। তবে আর কোন গোল না হওয়ায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় আরামবাগ। কিন্তু একের পর এক আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যার্থতায় গোল যেন সোনার হরিণ হয়ে উঠেছিল আরামবাগের জন্য। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ১০ নম্বর জার্সি পরিহিত বদলি খেলোয়াড় সামিন ইয়াসার গোল করে আমরামবাগকে সমতায় ফেরান। ফলে নিশ্চিত পরাজয় থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION