মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ

অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে- এস এম জিলানী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৫৭ পিএম
  • ৫৪ Time View
66

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন,বর্তমান সরকার বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। আচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে।আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।আজ রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম মাছপাড়ায় গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আপনারা জানেন, গত ১৭ বছরে এদেশে যতো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল সবগুলোই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।অথচ বাংলাদেশের মাটির নিচে যে গ্যাস রয়েছে সেগুলো উত্তোলন করার জন্য বিগত সরকার কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। এমন কি ন্যূনতম জরিপ পর্যন্ত করা হয় নাই। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে দেড়শত গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছেন।ইতিমধ্যে ৩০ টি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বাকি ১২০টি থেকেও দুই তিন মাসের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হবে।
বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে,বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ১০ হাজার টাকা করে কৃষি ঋন সুদসহ মওকুফ করবেন।উনি ক্ষমতায় গিয়ে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন।নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন।ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।বাংলাদেশকে সবুজ বাংলাদেশ গড়ার জন্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেছিলেন। ইতিমধ্যে এক কোটি বৃক্ষ রোপন করা হয়েছে। খাল খনণের কথা বলেছিলেন,খাল খননও শুরু হয়েছে।পর্যায়ক্রমে এই সরকার তাদের সকল প্রতিশ্রুতিই বাস্তবায়ন করবে।
কলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,গৃহিণী দুর্গা রায়,কৃষক বুলবুল রায়, হিরো বিশ্বাস বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION