বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের রামপালে কয়লা আমদানির দরপত্রে অনিয়মের অভিযোগ, উঠেছে পক্ষপাতিত্বের প্রশ্ন

লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭.১৬ পিএম
  • ৫ Time View
6

কালের খবর ডেক্সঃ

ফেডারেশন কাপ ফুটবলে লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসির সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব।আজ মঙ্গলবার বিকাল তিনটায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ফর্টিস এফসির মুখোমুখি হয় ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব। খেলার প্রথমার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করে দুই দল। ম্যাচের ১১ মিনেট ফর্টিসের আক্রমণভাগের খেলোয়ার ইনসান হোসাইন গোল করে দলকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় ফকিরেরপুল। কিন্তু ৩৯ মিনিটে লাল কার্ড দেখে ফকিরেরপুলের হৃদয় হাওলাদার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিনত হয় ।

ম্যাচের ৪৩ মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল। আক্রমণভাগের খেলোয়াড় উয়াত্তারা বিন ইব্রাহিম স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় দলটি।খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য একের পর এক আক্রমনে যায় ফকিরেরপুল। ৭২ মিনিটে ফকিরেরপুলের তামিম হোসাইন অনিক কর্নার কিক নিলে ফর্টিসের গোলরক্ষক মেহেদী হাসান রব্বানীর হাত ফসকে বল জালে জড়ায়। আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। বাকী সময়ে আর গোল না হলে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION