বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের রামপালে কয়লা আমদানির দরপত্রে অনিয়মের অভিযোগ, উঠেছে পক্ষপাতিত্বের প্রশ্ন জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ ঘিরে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতা মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১ নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে অনিয়মে ব্যবস্থা কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১.৫৫ পিএম
  • ০ Time View
1

কালের খবর ডেস্কঃ

গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। পরে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতা।আয়োজকরা জানান, এবারের বিতর্ক প্রতিযোগিতায় জেলার স্বনামধন্য ১৬টি বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় মোট ৮টি বিষয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে।তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।ফাইনাল বিতর্ক শেষে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION