কালের খবর ডেক্সঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ মোহাম্মোঃমদ কোটন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।নবনির্বাচিত এ কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ তৌফিকুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন সাইফুল ইসলাম চৌধুরী।এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ শাহজাহান কবীর, এস এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন, আহসান উদ্দিন আহম্মদ, দুলাল খান ও জিয়াউর রহমান।
Design & Developed By: JM IT SOLUTION