মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মোঃ মাহাবুর রহমান (২৫) ও হাসমত আলী শেখকে (৭১) আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।পরে মামলা দায়েরের পর তাদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মুকসুদপুর থানার ওসি মোঃআব্দুল্লাহ আল মামুন বলেন, আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে ।
Design & Developed By: JM IT SOLUTION