সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৩১ পিএম
  • ৮৫ Time View
118

কালের খবর ডেক্সঃ

বিনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম বাবরের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রায় জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মি ও সমর্থকরা অংশ নেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে,স্থানীয় পৌর পার্কে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি গোপালগঞ্জ জেলা শহর হয়ে পাচুঁড়িয়া এলাকায় গিয়ে শেষ হয়।এরআগে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে নেতাকর্মিরা মিছিল নিয়ে পৌরপার্কের সমাবেশে যোগ দেন। সেখানে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুউজ্জামানের সভাপতি্ত্বে অনুষ্ঠিত সমাবেশে সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর সবাইকে বিএনপির পতাকাতলে আসার আহবান জানিয়ে বলেন, গোপালগঞ্জের ৯৫ ভাগ মানুষ

সরাসরি কোন রাজনৈতিক দল করে না। তাই এ জেলার মানুষ ভোট দিয়ে ৩টি আসনই বিএনপিকে উপহার দিয়েছে।আমরা গত ৬ মাসের গোপালগঞ্জে ট্রেন, মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালু সহ নানা উন্নয়নমূলক কাজ করেছি।আগামীতে আমরা গোপালগঞ্জের নানা উন্নয়নমূলক কাজ করা হবে। তাই আপনারা বিএনপির পতাকা তলে আসলে এই সব উন্নয়নমূলক কাজের অংশীদার হতে পারবেন।অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজী খায়ের বক্তব্য রাখেন।এসময় জেলা বিএনপি সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ -০১ আসনের সাংসদ সেলিমুজ্জামের নেতৃত্বে কাশিয়ানী উপজেলা সদরে একটি র‌্যালী বের করা হয়। দুপুরে কাশিয়ানী উপজেলা সদরের শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী শুরু করে কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার‌্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সেখানে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION