টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগামী ৬ মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর)রাতে এ কমিটির অনুমোদন দেন গোপালগঞ্জ জেলা এনসিপির আহবায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ।এতে শাহিদ আলমকে আহবায়ক ও সোহেল সরদারকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।এসব নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহবায়ক বাঁধন মিয়া বলেন, আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি টুঙ্গিপাড়া উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে। শুধু টুঙ্গিপাড়া নয়, জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করতে গোপালগঞ্জের বাকি চারটি উপজেলায়ও কমিটি দেয়া হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION