মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৫৭ পিএম
  • ১৭ Time View
21

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতের বাড়ি খুলনা শহরে।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের চর পাথালিয়া এলাকায় দোলা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মোটরসাইকেল চালক আলমগীর শেখকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার দিক থেকে আলমগীর শেখ (৪৬) তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দোলা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় খুলনাগামী একটি ট্রাক পেট্রোল নিতে পাম্পে প্রবেশ করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আলমগীর ও তার স্ত্রী গুরুতর আহত হন ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION