কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এস.এম মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ সালের এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বয়েসে সবাই ৭০ বছরের প্রবীণ হলেও আনন্দ আর উচ্ছাসে কেটেছে এসব শিক্ষার্থীদের। পুরনো বন্ধুদের সাথে দীর্ঘদিন পরে দেখা হওয়ায় হারিয়ে যান অতীত স্মৃতিতে। সবারই বয়র এখন এখন ৭০-এর বেশী।কিন্তু পুরনো বন্ধুদের সাথে মিলনে ফিরে যান অতীত স্মৃতিতে। গল্প, হাসি, আর পুরানো দিনের স্মৃতি রোমন্থনে ব্যস্ত ছিল সবাই।আজ শনিবার ১১টায় গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকায় ফিতা ও কেক কেটে এই পূর্ণমিলনী অনুষ্ঠানের শুরু করা হয়। এরপর ১৯৭৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের কৈশোরের দূরন্ত দিন গুলোর স্মৃতি চারণ করেন।
দিনটিকে স্মরনীয় করে রাখতে আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগীতা। আনন্দের মধ্যে এ প্রতিযোগীতায় অংশ নেন তারা। পরে আয়োজন করা হয় খাবারে আয়োজন। দীর্ঘ অর্ধশতক পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।দূর-দূরান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা এই স্মৃতিময় দিনটিকে ফ্রেমে বন্দি করতে মেতে ওঠেন আনন্দ-উৎসবে আর ছুব তোলা নিয়ে।#
Design & Developed By: JM IT SOLUTION