Update Time :
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪.৩৮ পিএম
১৩
Time View
কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
কালের খবর ডেক্সঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ নামে (২০) এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানায়, মধুর নাগরা এলাকার বাসিন্দা মুন্না মোটরসাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
17
কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ নামে (২০) এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানায়, মধুর নাগরা এলাকার বাসিন্দা মুন্না মোটরসাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।