শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক

৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২.৩৮ পিএম
  • ২০ Time View
41

কালের খবর ডেক্সঃ

দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় শুরু হওয়া এ সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে পূর্ব নিধারিত ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথমবারের মতো এ গবেষণা সম্মেলনের আয়োজন করেছে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল। গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তঃবিষয়ক গবেষণাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। আমরা প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই এবং প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। সেকারণে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এ সম্মেলন গবেষণায় আগ্রহীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও গবেষণায় অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের জীবনে এ গবেষণা সম্মেলন গুরুত্বপূর্ণ পাথেয় হয়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সজীব বালা, গোবিপ্রবির প্রক্টর ড. এস এম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, দুই দিনের এ সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক সেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি সেশন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সম্মেলনে উপস্থাপনের জন্য মোট ৬৬টি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে, যা পরবর্তীতে ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকরা।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আন্তঃবিষয়ক গবেষণায় আরও নতুন উদ্যোগের পথ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION