শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২.১৪ পিএম
  • ৩০ Time View
Oplus_131072
52

কালের খবর ডেক্সঃ
রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ হিন্দু মহাজোটের ব্যানারে জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা সভাপতি বিজন রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, জেলা যুব মহাজোটের সভাপতি বিনয় মধু এবং কেন্দ্রীয় ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাণ্ডে।

এসময় বক্তারা রংপুরের স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION