বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১.১৩ পিএম
  • ২৪ Time View
44

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা থেকে ১১ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানালার গ্রীলের সাথে তার মরদেহ ফাঁস লাগানো ছিলো বলে পুলিশ জানিয়েছে। গ্রীলের সাথে সোয়া অবস্থায় ফাঁস লাগানো দেখে স্থানীয়দের মধ্যে মৃত্যু নিয়ে সন্দেহ সৃস্টি হয়েছে। মৃত শিক্ষার্থী হুসাইন কাজী মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে শিক্ষার্থীরা যখন বাইরে খেলার মাঠে ছিল।এই সুযোগে হুসাইন কাজী মাদ্রাসার কক্ষে দরজা বন্ধ করে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।এর আগেও নাকি একবার সে এইভাবে আত্মহত্যার  চেষ্টা করেছিল। সে মাদ্রাসায় পড়তে চাচ্ছিলনা বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ জানান।

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্রাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে কোন এক শিক্ষার্থীর অভিভাবক তার ছেলের জামাকাপড় আনতে গেলে জানালার ফাঁক দিয়ে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে সবাই জড়ো হয়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রাত ৮টার দিকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন,তারা সব দিক বিবেচনা করে মরদেহের আগামীকাল বুধবার সকালে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হবে। রির্পোট পাওয়ার পর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION