মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২.২৫ পিএম
  • ১০৩ Time View
134

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজের একদিন পর মিজানুর রহমান (৬২) ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।

আজ রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকায় শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পারে নিজ বাড়িতে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান মিজানুর রহমান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

আজ রবিবার সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে মিজানুর রহমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরিবারের আবেদনের ভিত্তিত্বে  আইনগত ব্যবস্থা  গ্রহণ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION