রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২

মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩.১২ পিএম
  • ৩ Time View
5

কালের কন্ঠ ডেক্সঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শনিবার রাতে রাজধানীর মিরপুর ১ নম্বরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।আজ রবিবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

গ্রেপ্তার রেজাউল হক বিশ্বাস (৪৫) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন তিনি। ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সব কিছুর নেতৃত্ব দিয়েছেন রেজাউল হক বিশ্বাস। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২ টির বেশি হত্যা মামলা থাকায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলো। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, রবিবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION