সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭.৫৭ পিএম
  • ২৮ Time View
35

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

পুলিশ আসার খবর পেয়ে বাড়ির কাঠের ঘরের পাটাতনের কোণায় গিয়ে লুকিয়েছিলেন এক যুবলীগ নেতা। তবে শেষ রক্ষা হয়নি। খুঁজে বের করে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার রাত ১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেপ্তার হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।

ওসি আইয়ুব আলী জানান, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় হাবিবুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রবিবার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে তিনি কাঠের ঘরের পাটাতনের কোণায় লুকিয়ে পড়েন। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও চেক-সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION