বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ২৭ Time View
34

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত “৩৬ শে জুলাই গনঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে পৌর ছাত্রদলের ৬ নং ওয়ার্ডের সভাপতি পদ প্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার পর ওই (বুধবার) রাতেই এজহার ভুক্ত তরিক শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালু সহ ৩৫ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত “৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে ইমন ইসলাম (২২) নামের এক ব্যক্তি। মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরন নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ঐদিন ও রবিবার (২ আগস্ট) রাতে সেই তোরণে দুইবার আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুইপাশ পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION