রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ২.৫৯ পিএম
  • ২২ Time View
41

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া শীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, “মাত্র পাঁচ মাস হলো জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। এই পাঁচ মাসের মধ্যে অক্লান্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করেছি, যতটুকু উন্নয়ন করা যায়। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে এই গোপালপুরে একটি মডেল মন্দির নির্মাণ করা হবে। ইতিমধ্যে মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। সবাই আশ্বস্ত করে জায়গা নির্ধারণ করতে বলেছেন। শীঘ্রই টুঙ্গিপাড়ার গোপালপুরে মডেল মন্দির নির্মাণ করা হবে। আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম।”

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি জিলানী বলেন, “কেউ যদি বলে, কিছু টাকা দেন, আপনাকে ফ্যামিলি কার্ড করে দেব—মনে রাখবেন, কেউ যদি এই কথাটা বলে, তাহলে বুঝবেন সে আপনাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে।”

“ইতিমধ্যে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সবার বাড়িতে পৌঁছে যাবে। অতএব, কাউকে টাকা দিয়ে নিজেরা প্রতারিত হবেন না।”

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION