বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২.২৯ পিএম
  • ৩ Time View
5

কালের খবর ডেক্সঃ

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ শাখা।আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা জামায়াতের আমির এম. এম. রেজাউল করিমের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আল মাসুদ খানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে কমে গিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। দুর্বল বাজার তদারকির সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য আরও বাড়িয়ে তুলছে।

এতে আরও বলা হয়, দেশব্যাপী তীব্র গ্যাস সংকট এবং দীর্ঘস্থায়ী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের কারণে দেশের আপামর জনগণ মানবেতর জীবনযাপন করছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION