বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২.২১ পিএম
  • ১৮ Time View
31

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫  হাজার নগদটাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের চর সোনাকৌড় এলাকার উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।গত মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এসব তথ্য জানান।পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি টহলদল। এ সময় ওই এলাকা দিয়ে একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস যাওয়ার সময় সন্দেহ হলে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। এ নিয়ে মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করতেন। দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পরে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন তারা।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।তিনি জানান, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

একই সঙ্গে এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অফিসার ইনচার্জ (ডিবি) নয়ন চন্দ্র দেবনাথসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION