কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শনিবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানা পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করে। এ সময় খাজা নেওয়াজকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।পর আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার (১৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।এসব মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION