মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২.৩২ পিএম
  • ৪৬ Time View
52

মুকসুদপুর প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান ইসলাম সোভন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য শরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক চিত্রের মাধ্যমে তুলে ধরে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION