টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করা কোনো একক ব্যক্তি বা পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে প্রত্যেকটি পরিবারের অভিভাবকরা উদ্যোগ নিলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ জেলা ওলামা দলের আয়োজনে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে ‘মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতি শুক্রবার নামাজের আগে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মসজিদ-মাদ্রাসায় বেশি মানুষ নামাজ পড়তে আসে। তাই ওই দিন সবাইকে মাদক নির্মূল বিষয়ে বয়ান দিলে সব শ্রেণির মানুষ আরও সচেতন হবে। আর সমাজ অনেকটাই উপকৃত হবে।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION