মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ

টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ১৭৩ Time View
192

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত “৩৬ শে জুলাই গনঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে পৌর ছাত্রদলের ৬ নং ওয়ার্ডের সভাপতি পদ প্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার পর ওই (বুধবার) রাতেই এজহার ভুক্ত তরিক শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালু সহ ৩৫ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত “৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে ইমন ইসলাম (২২) নামের এক ব্যক্তি। মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরন নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ঐদিন ও রবিবার (২ আগস্ট) রাতে সেই তোরণে দুইবার আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুইপাশ পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION