শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক

টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২.৫৯ পিএম
  • ২১ Time View
43

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনিয়া খানম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সাড়ে ৬ টায় উপজেলার কুশলী ইউনিয়নের চর-কুশলী গ্রামের এ ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মুনিয়া খানম চর-কুশলী গ্রামের বাসিন্দা প্রবাসী আলামিন শেখের স্ত্রী ও পার্শ্ববর্তী বর্ণি ইউনিয়নের হেদায়েত শেখের মেয়ে। নিহত মুনিয়ার চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে মুনিয়ার শাশুড়ি পানি আনতে বাইরে যান। তখন মুনিয়ার নাম ধরে ডাকাডাকি করলেও কোন সারা শব্দ আসেনি। তখন আশেপাশের লোকজন এসে জানালা ভেঙে ছোট একটি ছেলেকে ঘরের ভিতর ঢুকিয়ে দেন। তখন সেই শিশুটি ভিতরে ঢুকে ঘরের বাইরের গেট খোলে। পরে সবাই ভিতরে গিয়ে দেখতে পায় মুনিয়ার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল।

তিনি আরও বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মুনিয়া এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।তদন্ত সাপেক্ষে এবং রির্পোটের ভিত্তিত্বে  এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION