শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫.৫৭ পিএম
  • ২০ Time View
25

কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) জেলা আইনজীবী সমিতি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হক এবং জেলা আইনজীবী সমিতির সম্পাদক এম এ আলম সেলিমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী ও বি্এনপির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন ছয়তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে গোপালগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পথ সুগম হতে যাচ্ছে। আধুনিক ও সুপরিসর এ ভবন নির্মিত হলে আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল, সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি ভবনটি আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য উন্নততর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION