শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি

গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩.২৫ পিএম
  • ১২৭ Time View
162

কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জেলার ২০৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বরাবরের মতোই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে জেলা শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান।এই বিদ্যালয় তিনটি হলো,বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ।

এবারের এসএসসি পরীক্ষায় বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৫৮ জন, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন এবং জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়:
এ বিদ্যালয় থেকে এবার ২২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২০১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৭ জন এবং মানবিক বিভাগে ১১ জন। বিদ্যালয়টির পাসের হার ৮৮ দশমিক ৯৪ শতাংশ।

এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়:
এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার ২২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩ জন, মানবিক বিভাগে ২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন। বিদ্যালয়টির পাসের হার ৯১ দশমিক ২৭ শতাংশ।

জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ:
পাসের হারের দিক থেকে জেলার সর্বোচ্চ ফলাফল করেছে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। এ বিদ্যালয় থেকে এবার ৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৭ দশমিক ৩০ শতাংশ।

বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও শিক্ষিকারা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে ফলাফলের এ ধারাবাহিকতা আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION