বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১.৪৫ এএম
  • ১৫১ Time View
180

কালের খবর ডেক্সঃ

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও টুঠামান্দ্রা সরযুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক সংলাপ করেছেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

রবিবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত  জেলা প্রশাসক বিদ্যালয় দুটি পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান সংলাপে দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সংলাপে জেলা প্রশাসক মহাবিশ্বের উৎপত্তি, মহাকাশ গবেষণা, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় সহজ ভাষায় তুলে ধরেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে করা ৪৩টি প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত সফলতা অর্জনেও শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের প্রতি আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স মাহমুদ, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাদী সরকার, অভিভাবক এস এম নজরুল ইসলাম, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন হীরাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION