শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮.১১ পিএম
  • ২৫ Time View
35

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জনকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে পুলিশ তাদের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গত শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল থেকে পুলিশ ওই ৬ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন,গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান ও রমজান আলীর ছেলে হৃদয় খান।

শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল বের করেন। এ সময় তারা ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’সহ বিভিন্ন ধরনের কটূক্তিমূলক স্লোগান দিতে থাকেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় মিছিলকারী অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION