মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ

গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১.২৭ পিএম
  • ১৫২ Time View
184

কালের খবর ডেক্সঃ

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল কার্যক্রম। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।

সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জজুড়ে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন।

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথ ও প্রধান ফটকের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে, আশপাশের সড়ক ও প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান করতে দেখা গেছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানিয়েছেন ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে যাতে কোন অপ্রীতিকর ঘটনার জন্ম না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION