মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১.৩০ এএম
  • ৭৪ Time View
92

কালের খবর ডেক্সঃ 

গোপালগঞ্জ সদর উপজেলায় আটাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে সুরাইয়া বেগম (২৬) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।আজ বুধবার (৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া বেগম নিজড়া গ্রামের মিনাপাড়ার বাসিন্দা শামীম খান ওরফে তামিনের স্ত্রী। তিনি দুর্ঘটনাস্থলের ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ জানায়, যশোর মেট্রো-ট-১১-৬১১০ নম্বরের আটাবোঝাই ট্রাকটি টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে  একটি বিদ্যুতের পিলার ভেঙ্গে টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় সুরাইয়া বেগম ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) আমিনুল ইসলাম বলেন,পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION