রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২.২৬ পিএম
  • ২২ Time View
25

কাশিয়ানী  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শনিবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানা পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করে। এ সময় খাজা নেওয়াজকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।পর আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার  (১৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।এসব মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION