বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫.৩৬ পিএম
  • ৪ Time View
6

কাশিয়ানী প্রতিনিধিঃ
বিদ্যুৎ চলে যাওয়ার পর রাতে বাড়ি থেকে বের হয়ে রেললাইনে বসেছিলেন দুই যুবক। কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী রূপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তাদের। গত মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই যুবকরা হলেন,কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে মহেশপুর রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর বসেছিলেন মেহেদী ও হাসিব। এ সময় ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা রেললাইনের ওপর দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি আরও জানান, খবর পাওয়ার পর রাজবাড়ী রেলওয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION