বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ

কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩.৫৬ পিএম
  • ২৫ Time View
36

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল ব্যান্ডরোলযুক্ত সজীব ও সোনালী বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি ও বিড়ি তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে জব্দ করা বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা।

ভ্রম্যমান আদালতের দেয়া তথ্য মতে জানাগেছে,স্থানীয় সূত্রে জানা যায়, শংকরপাশা এলাকার একটি গোডাউনে অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত সজীব ও সোনালী বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।একই সঙ্গে নকল বিড়ি তৈরি ও ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা নকল বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বাজারজাত করে আসছিল। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে কারখানার মালিকের স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION