মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি

ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১.২৩ পিএম
  • ২৬ Time View
47

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ছেলের মরদেহ বাড়িতে আনার পর তা দেখে অসুস্থ হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান বাবা। পরে একই সঙ্গে জানাজা শেষে পিতা-পুত্রের দাফন সম্পন্ন করা হয়।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে। মৃতরা হলেন,ছেলে লিটন কাজী (৩২) ও তার বাবা মান্নান কাজী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে মরদেহটি বাড়িতে নিয়ে আসা হলে ছেলে লিটনের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন বাবা মান্নান কাজী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

পরে মুকসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয় এবং তাদের পাশাপাশি দাফন করা হয়।এ ঘটনায় পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আর মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের ভাই থানাপয় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION