বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু গোপালগঞ্জে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫.১২ পিএম
  • ২৯ Time View
39

মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মোঃ আরিফউজজামান

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংলাপে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রশ্ন করে। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের কৌতূহল, সৃজনশীলতা ও অনুসন্ধিৎসু মনোভাবের প্রশংসা করেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তাদের মতে, এ ধরনের সংলাপ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি করবে, নতুন বিষয় জানার কৌতূহল সৃষ্টি করবে এবং ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION