কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়েছে।গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজ’-এ এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
আদালতের রায়ে তানিয়া আক্তার (২২) ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; শীলা আক্তার (১৮), শরীফুল ইসলাম (১৮), মারিয়া (১৮) ও মুরসালিন শেখ (২২) প্রত্যেকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; প্রীতি (১৮) ও লিজা আক্তার (২৮) প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; শহীদ মাহমুদ (৩১) ও কাদের চৌধুরী (৩৬) প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।

এ ছাড়া মাহমুদ ফকিরকে (১৯) সাত দিনের কারাদণ্ড এবং হোটেলের ব্যবস্থাপক সিজান ফকিরকে (১৯) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেস্ট হাউজটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবাসিক হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION