শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ বাগেরহাটে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছে ধাক্কা, আহত অন্তত ২৫ টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু গোপালগঞ্জে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২.৩১ পিএম
  • ১৮ Time View
43

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের মনীন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল রাজৈর থেকে গোপালগঞ্জের দিকে আসছিলেন।এ সময় বিপরীত দিক থেকে টেকেরহাটমুখী দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা উজ্জ্বল ও ফয়সাল গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং গুরুতর আহত উজ্জ্বল ও ফয়সালকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। সেখানে চিকিৎসক উজ্জল বাড়ৈকে মৃত ঘোষণা করেন। অপর আহত ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে নেওয়ার পথে তিনিও মারা যান। পরে আজ শনিবার (২৫ জুলাই) সকালে মরদেহগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION