কালের খবরঃ
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সনাতন ধর্মাবলম্বীরা উল্টো রথযাত্রায় অংশ নিয়ে উলুধ্বনি, শঙ্খ ও কাঁসি বাজিয়ে উৎসবে মেতে ওঠেন।
এদিন বিকেলে জেলা সদরের ইসকন মন্দির, রাই রসরাজ সেবা আশ্রম, কাশিয়ানীর সিংগা অনাথ আশ্রম, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, জলিরপাড়, টুঙ্গিপাড়ার বাসুরিয়া আশ্রম এবং কোটালীপাড়া ইসকন মন্দির ও পাড়কোনা গণেশ পাগলের আশ্রম প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়।
এর আগে গত বৃহস্পতিবার ঘাঘর পৌর মার্কেট চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে পাড়কোনা গণেশ পাগল মন্দিরে গিয়ে শেষ হয়। সাত দিন পর আজ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, চক্রবাণী কেশব দাসসহ বিভিন্ন সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION