মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১.৩৮ পিএম
  • ১৪৭ Time View
174

কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।আজ শনিবার (১১ জুলাই) সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খাল ঘুরে দেখে বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ এবং জমে থাকা আবর্জনার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার বিষয়টি তার নজরে আসে।

পরিদর্শন শেষে তিনি পৌরসভার সচিবকে অবৈধ বাঁধ অপসারণ ও খাল পরিষ্কারের উদ্যোগ নিতে নির্দেশ দেন। একই সঙ্গে এক দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বও দেন সংশ্লিষ্টদের।

এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের কাছে এলাকার অবকাঠামোগত নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, কোথাও ড্রেন থাকলেও রাস্তা নেই, আবার কোথাও রাস্তা থাকলেও ড্রেন নির্মাণ করা হয়নি।

এছাড়া অনেক সড়ক এখনো মাটির বা ইটের তৈরি থাকায় সামান্য বৃষ্টিতেই চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, বিশ্বব্যাংকের বিশেষ তহবিলের মাধ্যমে পৌরসভার ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নকাজ খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে এসব উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ এলেও তা যথাযথভাবে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে দ্রুত সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION