কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ রবিবার (২৬ জুলাই) ভোররাতের যেকোনো সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোনা এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি পথচারী ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Design & Developed By: JM IT SOLUTION