Update Time :
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২.৩১ পিএম
২৬
Time View
কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন (২৮)নামে এক যুবক নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলাউদ্দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল যুবক আলাউদ্দিন। এসময় দ্রুতগামী পানগুছি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।এঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনীপ্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে...
32
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন (২৮)নামে এক যুবক নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলাউদ্দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল যুবক আলাউদ্দিন। এসময় দ্রুতগামী পানগুছি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।এঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনীপ্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।