বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫.২৯ পিএম
  • ১৮৭ Time View
222

মুকসুদপুর প্রতিনিধিঃ

সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাযর  প্রতি পরিবারের মধ্যে অন্তত একটি করে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মোঃ আবুল বাসার মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুর উপজেলার ২৭২টি গ্রামের ৪ হাজার ৪০০ পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তাই প্রতি পরিবার একটি করে গাছের চারা রোপনের মাধ্যমে এই সবুজায়নে অংশ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION