মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩.১১ পিএম
  • ৮১ Time View
103

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বসতঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৩ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।আজ বৃহস্পতিবার (০২ জুলাই) ভোর রাত ৩টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাচহানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মোঃ মোকসেদ আলী শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ মোকসেদ আলী শেখ জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ঘরের ভিতর শব্দ শুনতে পান। এসময় তিনি তার স্ত্রীকে পাশের কক্ষে গিয়ে দেখে আসতে বললে তার স্ত্রী ধারণা করেন বিড়াল পড়েছে। পরে সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান কে বা কারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওয়ারড্রবে রাখা ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।এসময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

ভুক্তভোগীর স্ত্রী বলেন, আমরা পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। রাতে একটা শব্দ হয়েছিল, কিন্তু মনে করেছিলাম বিড়াল পড়েছে। সকালে উঠে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের কষ্টের অর্জিত অর্থ চোর নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তা চাই। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION