বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫.১২ পিএম
  • ১১৩ Time View
156

মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মোঃ আরিফউজজামান

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংলাপে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রশ্ন করে। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের কৌতূহল, সৃজনশীলতা ও অনুসন্ধিৎসু মনোভাবের প্রশংসা করেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তাদের মতে, এ ধরনের সংলাপ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি করবে, নতুন বিষয় জানার কৌতূহল সৃষ্টি করবে এবং ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION