শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫.২৯ পিএম
  • ৫২ Time View
75

মুকসুদপুর প্রতিনিধিঃ

রকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাযর  প্রতি পরিবারের মধ্যে অন্তত একটি করে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মোঃ আবুল বাসার মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুর উপজেলার ২৭২টি গ্রামের ৪ হাজার ৪০০ পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তাই প্রতি পরিবার একটি করে গাছের চারা রোপনের মাধ্যমে এই সবুজায়নে অংশ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION